দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ বোর্ড পুনর্গঠনসহ সাত দফা দাবিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে গ্রাহকদের একটি প্রতিনিধিদল।
আন্দোলনরত ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’ জানিয়েছে, আগামীকাল পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল ইসলামী ব্যাংক পি এল সি এর বিভিন্ন অনিয়ম ও দাবি সংক্রান্ত বিষয় নিয়ে বাংলাদেশ ব্যাংক গভর্নরের সঙ্গে সাক্ষাৎ করবে।
এর আগে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর দিলকুশায় অবস্থান কর্মসূচি পালন করেন ব্যাংকটির গ্রাহকরা। তারা অভিযোগ করেন, ব্যাংক লুটের সঙ্গে জড়িতদের সহযোগীদের নিয়ে নতুন বোর্ড গঠন কোনোভাবেই মেনে নেওয়া হবে না। একইসঙ্গে ২০১৭ সালের আগের মালিকদের কাছে ইসলামী ব্যাংকের মালিকানা ফিরিয়ে দেওয়ার দাবিও জানান তারা।
পরে বিক্ষোভ মিছিল নিয়ে বাংলাদেশ ব্যাংকের দিকে যান আন্দোলনকারীরা। কেন্দ্রীয় ব্যাংক ঘেরাও করে গভর্নরের কাছে সাত দফা দাবি সংবলিত স্মারকলিপি জমা দেয় একটি প্রতিনিধিদল।
আন্দোলনকারীরা বলেন, দেশের ব্যাংকিং খাতে আস্থা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সরকার ও কেন্দ্রীয় ব্যাংককে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানান তারা।
জে আই